১২২ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ - The News Lion

১২২ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ




ঢাকা প্রতিনিধি : মহামারী করোনার কারণে থেমে থাকার প্রায় এক বছর পর মাঠে ফিরল টাইগাররা। বুধবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দেশের মাটিতেও লম্বা বিরতির পর এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ।   এদিকে এ ম্যাচ দিয়েই নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফিরেই চড়াও হলেন ক্যারিবীয়দের ওপর।  


পরপর শিকার করলেন তিন উইকেট।  বুধবার (২০ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। শুরুতেই ক্যারিবীয়দের ওপেনিং জুটি ভাঙেন দ্য ফিজ।  সহ-অধিনায়ক সুনিল অ্যামব্রিসকে এলবির মাধ্যমে প্রথম শিকার বানান মুস্তাফিজ। আউট হওয়া অ্যামব্রিস ৫ বলে করেছেন ৭ রান।  


এদিকে বৃষ্টির কারণে ম্যাচ শুরুর মাত্র ১৮ মিনিট পরই বন্ধ হয়ে যায় মাঠের খেলা। বন্ধ হওয়ার আগে ৩.৩ ওভার ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেট হারিয়ে তারা করে ১৫ রান।  বৃষ্টি কমলে মাঠে খেলা গড়ালে মুস্তাফিজের হাতে ফের ধরা দেয় ক্যারিবীয়দের দ্বিতীয় উইকেট।  লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ৯ রানে ঘরে ফেরেন জশুয়া ডা সিলভা।  অধিনায়ক জেসন মোহাম্মদ ও আন্দ্রে ম্যাকার্থির ব্যাটে আগাচ্ছিল সফরকারীরা। 


তবে এবার বাধ সাধলো সাকিব। বোল্ড করে আন্দ্রে ম্যাকার্থিকে (১২) ঘরে ফেরালেন এ অলরাউন্ডার। ফের সাকিবের আঘাত।  মুশফিকের কাছে ক্যাচ বানিয়ে ফেরালেন জেসন মোহাম্মদকে।  ১৭ রানে মাঠ ছাড়লেন ক্যারিবীয় অধিনায়ক। আব্রো সাকিব এবার তার শিকার এনক্রুমাহ বোনার(০)।  বাংলাদেশ দলে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। অভিষেকেই পরপর তুলেনিলেন ৩ উইকেট। এরপর মেহেদি মিরাজের আঘাত। 


বাংলাদেশের বোলিং তাণ্ডবে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ। এরপর সাকিবের আঘাত। ৩৩.২ ওভাবে থেমে গেলো ওয়েস্ট ইন্ডিজেই ইনিংস। জিততে হলে বাংলাদেশকে ৫০ ওভাবে করতে হবে মাত্র ১২৩ রান।    এই একাদশে বাংলাদেশ দলে সবমিলিয়ে পরিবর্তন ছয়টি। 


অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ একাদশে অভিষেক হয়েছে ছয়জনের।  বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান, হাসান মাহামুদ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.